ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাগরপুরে মা ইলিশ সংরক্ষণে অভিযান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

অক্টোবর ২২, ২০২৪, ০১:২২ পিএম

নাগরপুরে মা ইলিশ সংরক্ষণে অভিযান

টাঙ্গাইলের নাগরপুরে মা ইলিশ সংরক্ষণ করতে সরকার ঘোষিত ইলিশ ধরা, সংরক্ষণ, মজুদ ও বিক্রি নিষিদ্ধ নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে স্থানীয় প্রশাসন। 

সোমবার (২১ অক্টোবর) দিনভর উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী একত্রে দপ্তিয়র এবং সলিমাবাদ ইউনিয়নের যমুনা নদী বেষ্টিত এলাকায় অভিযান পরিচালনা করেছে। এতে অবৈধ ভাবে ধরা ইলিশ জব্দ করা সহ অবৈধ বালু-মাটি উত্তোলনের ড্রেজার পাইপ লাইন ধ্বংস করা হয়েছে।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপ ভৌমিক, সেনাবাহিনীর মেজর মো. হাফিজ আল আসাদ জুহেব, লে. মাহমুদুর রহমান সাবাব, থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, সহকারী উপজেলা প্রোগ্রামার মো. হাবিবুর রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও সহকারী মোহাম্মদ আলী জিন্নাহ ক্ষেত্র উপস্থিতিতে চর সলিমাবাদ থেকে দপ্তিয়ার নিশ্চিন্তপুর, বাগকাটারি ও কামুটিয়া পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার খবরে জাল রেখে পালিয়ে যায় জেলেরা।

ভারপ্রাপ্ত ইউএনও দীপ ভৌমিক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় সংশ্লিষ্ট সকল প্রশাসনের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযান তৎপরতা চলমান থাকবে। এই বিষয়ে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি করতে কাজ করছি। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এখন পর্যন্ত সফলভাবেই মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

বিআরইউ

Link copied!