ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মির্জাগঞ্জে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২৪, ০১:২৩ পিএম

মির্জাগঞ্জে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবা ও প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় রেজাউল রাঢ়ি (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার রেজাউল রাঢ়ি পূর্ব সুবিদখালী গ্রামের আলতাফ রাঢ়ীর পুত্র।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, ইয়াবা ও গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

ইএইচ

Link copied!