ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হবিগঞ্জে মা-মেয়েকে হত্যা, ৩ জনের ফাঁসি

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২৪, ০১:৩০ পিএম

হবিগঞ্জে মা-মেয়েকে হত্যা, ৩ জনের ফাঁসি

হবিগঞ্জের বাহুবলে ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মদ ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত আসামিদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হল- সিলেট জেলার শাহপরান থানার চৌকিদীঘি গ্রামের আলমগীর হোসেনের পুত্র আমীর হোসেন, বাহুবল উপজেলার হাজীমাদাম গ্রামের টেনু মিয়ার পুত্র আব্দুল হান্নান ও একই উপজেলার ডুবাও এলাকার মহিব উল্লাহর পুত্র মনির মিয়া।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান খান জানান, আদালতের রায়ে ন্যায় বিচার পেয়েছে সনজিত দাসের পরিবার।

তিনি বলেন, আমরা চাই দ্রুত যেন এ রায় কার্যকর করা হয়। আর এ রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানান, আসামি পক্ষের আইনজীবীসহ তাদের স্বজনরা।

ইএইচ

Link copied!