ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির সভা

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

নভেম্বর ১৭, ২০২৪, ০৪:৪৬ পিএম

মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির সভা

মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর থেকেই উপজেলার ৮টি ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ মাঠে সমবেত হয়।

শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- মাগুরা জেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন খান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মদ, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি ইমদাদুর রহমান, জেলা কৃষকদলের সভাপতি রুবায়েত হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাহিদ, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক মো. হাসানুর রহমান হাসু, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম, উপজেলা ছাত্রদলের সভাপতি মুন্সী ইয়াসিন আলী সোহেলসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শ্রীপুর উপজেলা মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শ্রীপুর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে র‌্যালিটি শেষ হয়।

ইএইচ

Link copied!