ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাউনিয়ায় ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

নভেম্বর ১৮, ২০২৪, ০৫:৫৭ পিএম

কাউনিয়ায় ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

রংপুরের কাউনিয়ায় ৩০ বোতল ফেনসিডিলসহ মেহেদী হাসান (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার সকালে তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ কাউনিয়া ফায়ার স্টেশন সামনে আর-কে রোডের ওপর থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে রাতই তাকে কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি।

এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম শরিফ বলেন, আটক মেহেদী হাসানের বিরুদ্ধে মাদক আইনের ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার সকালে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!