ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চৌগাছায় পলাতক আসামি গ্রেপ্তার

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৪, ০৮:২৫ পিএম

চৌগাছায় পলাতক আসামি গ্রেপ্তার

যশোরের চৌগাছায় দুই বছরের সাজার ভয়ে সোহেল রানা (৩৭) নামে এক  আসামি ১৪ বছর যাবৎ পলাতক জীবন যাপন করার পর অবশেষে গ্রেপ্তান হয়েছেন।

বুধবার ভোরে চৌগাছা থানা পুলিশ উপজেলার মুক্তদাহ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সোহেল রানা মুক্তদাহ গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

এদিন পুলিশ উপজেলার পাশাপোল ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালান। এ সময় পুলিশ পাশাপোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শওকত আলীকে আটক করেন। আটক শওকত আলী দশপাকিয়া গ্রামের মৃত তবজেল দফাদারের ছেলে।

চৌগাছা থানার ওসি পায়েল হোসেন জানান, সোহেল রানা একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে এতোদিন পালিয়ে ছিল। এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ফারহানা টাওয়ারে অভিযান চালানো হয়। এছাড়া আওয়ামী লীগ নেতা শওকত আলীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!