ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাজীপুরে গাঁজাসহ ৪ কারবারি গ্রেপ্তার

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি:

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি:

নভেম্বর ২৩, ২০২৪, ০৪:৫৬ পিএম

গাজীপুরে গাঁজাসহ ৪ কারবারি গ্রেপ্তার

গাজীপুর মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের অভিযানে ২২ (বাইশ) কেজি গাঁজাসহ চারজন পেশাদার মাদককারবারি গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার রাতে গোয়েন্দা বিভাগ  গোপন সূত্রে খবর পায় যে জিএমপির সদর থানা মারিয়ালী কলাবাগান পশ্চিমপাড়া এলাকায় কয়েকজন পেশাদার মাদককারবারি মাদকসহ অবস্থান করছে।

ঐ সংবাদের ভিত্তিতে জিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আবু তেরাব মো. শামসুর রহমান এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর) এর এসআই মো. কামরুল হাসান, এএসআই শরীফুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ রাত ৮:২৫ এর দিকে সদর থানার মারিয়ালী কলাবাগান পশ্চিমপাড়া এলাকা হতে নুরু মিয়া ও মনি বেগমকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পরে তাদের দেওয়া তথ্যে থানার পাজুলিয়া দক্ষিণপাড়া হতে রুমি বেগম ও মো. নাজমুল হোসেন নামের আরেক কারবারিকে  ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জিএমপি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বিআরইউ

Link copied!