ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চকরিয়ায় ডাকাতির মালামাল উদ্ধার হলেও ধরাছোঁয়ার বাইরে আসামিরা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

ডিসেম্বর ১৩, ২০২৪, ০৭:০৪ পিএম

চকরিয়ায় ডাকাতির মালামাল উদ্ধার হলেও ধরাছোঁয়ার বাইরে আসামিরা

কক্সবাজারের চকরিয়ায় ‘খুটাখালী পাওয়ার হাউজ’ থেকে ডাকাতি হওয়া ৮ লাখ টাকা মূল্যের ৫২টি ইজিবাইক ব্যাটারি বিএমচর ইউপির প্যানেল চেয়ারম্যান মানিকের ছোট ভাইয়ের গ্যারেজ থেকে উদ্ধার করেছে পুলিশ।

এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ ও হেলপারকে আটক করা হয়।

এ ঘটনায় মানিকের ছোট ভাই মাস্টার শওকত ওসমান ও বোনের জামাই ইসমাইল রাজুসহ ৮ জনের নামে চকরিয়া থানায় ডাকাতি মামলা রেকর্ড হয়। কিন্তু মামলা হলেও কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মামলার বাদী খুটাখালী পাওয়ার হাউজের মালিক আরিফুল ইসলাম লিটন জানান, ২৮ নভেম্বর গভীর রাতে তার গ্যারেজ থেকে ৫৩টি ইজিবাইক ব্যাটারি ডাকাতি করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দল। ৩০ নভেম্বর উপজেলার বিএমচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ইসমাইল মানিকের ছোট ভাই মাস্টার শওকত ওসমানের টমটম গ্যারেজে তার ভগ্নিপতি রাজু’র বাড়ি থেকে মজুদ অবস্থায় এসব ব্যাটারি উদ্ধার করে চকরিয়া থানা পুলিশ।

পুলিশের নকল পোশাক গায়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৫৩টি ব্যাটারি ডাকাতির ঘটনায় গত ১ ডিসেম্বর চকরিয়া থানায় ডাকাতি মামলা রুজু হলেও কোন এক অদৃশ্য কারণে এজাহার নামীয় আসামি গ্রেপ্তার করছে না পুলিশ।

বিএমচর ইউনিয়নের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বলেন, খুটাখালী থেকে ডাকাতি হওয়া ৮ লাখ টাকা মূল্যের ব্যাটারিগুলো যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে, তাদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিকবার চোরাই টমটমের ব্যবসার অভিযোগ উঠেছে। সঠিক তথ্য প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার না হওয়ার বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল কাদের ভুঁইয়া বলেন, বিষয়টি তদন্ত হচ্ছে। পাশাপাশি আসামিদের গ্রেপ্তারে অভিযানও চলছে। আসামিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে অভিযোগ জোরদার করা হবে।

ইএইচ

Link copied!