ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক-যুবতী গ্রেপ্তার

সোনারগাঁও প্রতিনিধি

সোনারগাঁও প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২৪, ০৩:৪৬ পিএম

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক-যুবতী গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ও দুটি ম্যাগজিনসহ যুবক-যুবতীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ফুলতুলি এলাকার মোকলেছ মোল্লার ছেলে নাঈম (২৪) ও একই এলাকার শেখ শাহাদাতের স্ত্রী সুমা আক্তার (২৫)।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও দুটি ম্যাগজিনসহ তাদেরকে আটক করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!