ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিজয় দিবসে পিরোজপুর সাংবাদিক কল্যাণ সংস্থার র‌্যালি-সভা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২৪, ০৩:৫৫ পিএম

বিজয় দিবসে পিরোজপুর সাংবাদিক কল্যাণ সংস্থার র‌্যালি-সভা

পিরোজপুর সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে বিজয় দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরবর্তীতে পিরোজপুর সিও অফিস মোড় নিজস্ব কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন শেষে শহরের মূল সড়ক অতিক্রম করে একটি র‌্যালি বের  হয়।

পরে  নিজস্ব অফিস কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার প্রতিনিধি, পিরোজপুর মুক্ত বার্তার সম্পাদক এস এম সোহেল বিল্লাহ কাজল।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি এস এম আবু জাফর, দৈনিক আলোকিত সকালের জেলা প্রতিনিধি ও সহ-সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পিরোজপুর প্রতিনিধি মো. মাসুদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক এম এ মাসুদ হাওলাদার, দপ্তর সম্পাদক ও আনন্দ টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি এম এ নকিব নাছরুল্লাহ, কোষাধক্ষ্য মোহাম্মদ শাহিন ফকির, প্রচার সম্পাদক সাদী মো. হিমেল, আমার সংবাদ পত্রিকার পিরোজপুর প্রতিনিধি মো. মাসুম বিল্লাহ, ক্রীড়া সম্পাদক শাহরিয়ার মোস্তফা কিঞ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক জালিস মাহমুদ প্রমুখ।

ইএইচ

Link copied!