ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিলেটে তিন কোটি টাকার চোরাই পণ্য জব্দ

শাহজাহান সেলিম বুলবুল, সিলেট

শাহজাহান সেলিম বুলবুল, সিলেট

ডিসেম্বর ২১, ২০২৪, ০৭:০১ পিএম

সিলেটে তিন কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল আটক করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্ত ফাঁড়ির জওয়ানরা।

শনিবার বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিছনাকান্দি, কালাইরাগ, লাফার্জ, কালাসাদেক, শ্রীপুর, প্রতাপপুর, নোয়াকোট, সোনারহাট, দমদমিয়া, বাংলাবাজার ও উৎমা বিওপি‍‍`র জোয়ানরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, বিভিন্ন প্রকার কাপড়, গরু, চিনি, ফুচকা, জিরা, কিশমিশ এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন, শিং মাছ ও মোবাইল ফোন জব্দ করে।

এছাড়া চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত ইজিবাইক জব্দ করেছে বিজিবি।

আটক মালামালের আনুমানিক মূল্য ৩ কোটি ২ লাখ ৭ হাজার ৫০০ টাকা বলে জানানো হয়।

বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সদর দপ্তরের নির্দেশে সীমান্তে চোরাচালন বন্ধে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!