ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ময়মনসিংহে সাদ পন্থীদের বিরুদ্ধে ইত্তেফাকুল ওলামার প্রতিবাদ সমাবেশ

আব্দুল্লাহ আল আমীন (ময়মনসিংহ)

আব্দুল্লাহ আল আমীন (ময়মনসিংহ)

ডিসেম্বর ২৩, ২০২৪, ০৮:৩৭ পিএম

ময়মনসিংহে সাদ পন্থীদের বিরুদ্ধে ইত্তেফাকুল ওলামার প্রতিবাদ সমাবেশ

টঙ্গীর ইজতেমা ময়দানে ঘুমন্ত মানুষের ওপর সাদপন্থিদের বর্বর হামলার প্রতিবাদে ময়মনসিংহে মহাসমাবেশ করেছে বৃহত্তর ময়মনসিংহের আলেম-উলামাদের অরাজনৈতিক সংগঠন ইত্তেফাকুল উলামা  বৃহত্তর মোমেনশাহী। এ সময় সা‍‍`দপন্থিদের গ্রেপ্তারসহ ৫ দফা দাবিতে জানিয়ে ঘোষণাপত্র পাঠ করা হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মহাসামাবেশে ঘোষনাপত্র পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ। 

এ সময় ইত্তেফাকুল উলামা আয়োজিত মহাসমাবেশে হাজার হাজার আলেম, উলামা ও ধর্মপ্রাণ মুসল্লি দাবিগুলোর সঙ্গে একাত্বতা পোষণ করে শ্লোগান দেয়।

দাবিগুলো হল- খুনি সাদপন্থিদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে, দাওয়াত ও তাবলীগের মেহনত সুষ্ঠভাবে পরিচালনার জন্য খুনি সন্ত্রাসীদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে, ময়মনসিংহ বিভাগ থেকে যেসব সন্ত্রাসী টঙ্গির নৃশংস হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে, কাকরাইল মসজিদ ও টঙ্গি ইজতেমা মাঠে সাদপন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, দেশ অস্থিতিশীলতার সঙ্গে জড়িত সাদপন্থি গডফাদারদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং মব জাস্টিস প্রতিরোধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে।

এর আগে এদিন সকাল ১০টা থেকে নগরীর কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মাঠে শুরু হওয়া এই মহাসমাবেশে দলে দলে মাদরাসার শিক্ষার্থী, আলেম-উলামা ও  ধর্মপ্রাণ মুসল্লিরা মানুষ জড়ো হতে শুরু করে। এক পর্যায়ে মহাসমাবেশ মাঠ পূর্ণ হয়ে সামনের সড়কে ছড়িয়ে পড়ে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মহাসমাবেশে মাওলানা আব্দুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে মুফতি শরীফুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা দেলাওয়ার হোসাইন, প্রফেসর হাফিজ উদ্দিন, প্রফেসর ডা. মামুন, নেক্সাস হাসপাতালের পরিচালক ক্যাপ্টেন শফিক সালাউদ্দিন বাবু, মুফতি মুহিব্বুল্লাহ, মুফতি মাহবুবুল্লাহ, মুফতি আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মঞ্জুরুল হক, মাওলানা মুহাম্মদ,মুফতি আমীর ইবনে আহমদ প্রমূখ।

আরএস

Link copied!