ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টাঙ্গাইলে কেন্দ্রীয় বিএনপি নেতা টুকুর শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জানুয়ারি ৪, ২০২৫, ০৩:০৩ পিএম

টাঙ্গাইলে কেন্দ্রীয় বিএনপি নেতা টুকুর শীতবস্ত্র বিতরণ

গভীর রাতে ছিন্নমূল মানুষের মাঝে দুই সহস্রাধিক কম্বল নিয়ে পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার বিভিন্ন অলিগলিতে ঘুরে কনকনে হিমেল বাতাসে শীতে জবুথুবু অসহায় মানুষের গায়ে জড়িয়ে দেন কম্বল।

শহরের নতুন বাসস্ট্যান্ড, রেজিস্ট্রি পাড়া, কলেজগেট, বটতলা, নিরালা মোড়, জেলা সদর, সাবালিয়া, এলজিইডি মোড়সহ কয়েকটি এলাকায় কম্বল বিতরন করেন তিনি।

এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শীতে যখন সারাদেশ কাঁপছে তখন আমি আমার জেলায় গভীররাতে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করে আমার নিজের কাছে খুবই ভালো লাগছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক শানু, যুবদলের আহ্বায়ক রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ভিপি মনির, জেলা ছাত্রদলের আহবায়ক দৃজয় প্রমূখ।

ইএইচ

Link copied!