ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

জানুয়ারি ৮, ২০২৫, ০২:৩৯ পিএম

ভোলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে বিপুল পরিমাণ (৪৬৭) পিস ইয়াবাসহ মো. কালাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।

বুধবার সকাল ১০টায় লে. কমান্ডার বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ মিডিয়া কর্মকর্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার  ভোর ৪টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ইলিশা লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড অভিযানিক দল কর্তৃক তাকে তল্লাশি করে ৪৬৭ পিস ইয়াবাসহ কালামকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা ও আটককৃত ইয়াবা ব্যবসায়ীকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

ইএইচ

Link copied!