ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আজহারীর মাহফিল শুনে বাড়ি ফেরা হলো না শিক্ষার্থী রাজের

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২৫, ০৮:৫১ পিএম

আজহারীর মাহফিল শুনে বাড়ি ফেরা হলো না শিক্ষার্থী রাজের

ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল থেকে ফেরার পথে লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে রাজ মিয়া (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরানীয়া এলাকায় লালমনিরহাট-বুড়িমারীগামী ট্রেনের ছাদ থেকে পরে তার মৃত্যু হয়।

নিহত রাজ উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশরত এলাকার মহুবার রহমানের ছেলে। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!