ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বোয়ালমারীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের যাত্রী নিহত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

জানুয়ারি ১৯, ২০২৫, ০৩:১০ পিএম

বোয়ালমারীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের যাত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে মানোয়ার মোল্যা (৩০) নামে এক ইজিবাইকের যাত্রী নিহতের ঘটনা ঘটেছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি ঈদগাঁহের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মানোয়ার মোল্যা একই উপজেলার কাটাগড় গ্রামের আফসার মোল্লার ছেলে। নিহত ব্যক্তির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি খুলনায় জাহাজে চাকরি করতেন।

আলফাডাঙ্গা জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আবিদ হোসেন জানান, হাসপাতালে আনার পর অক্সিজেন মুখে দেওয়ার সময় আহত ব্যক্তি মারা যায়। তার মাথায় প্রচণ্ড আঘাতে অপরিমাণ রক্তক্ষরণ হয়েছিল।

বোয়ালমারী থানার ডহরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মধুসূদন পান্ডে জানান, আমি নিহতের বাড়িতেই আছি। দুর্ঘটনায় ইজিবাইকে থাকা দুই যাত্রী ও চালকের মধ্যে মানোয়ার মারা গেছে। চালক ও অন্য যাত্রীর কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গেছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!