ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

জানুয়ারি ২৫, ২০২৫, ০৪:০০ পিএম

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

ফরিদপুর জেলার বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনির হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে দলটি।

শুক্রবার রাতে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোজাম্মেল হোসেন খাঁন (মিঠু) ও সদস্য সচিব শাহরিয়ার শিথিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের অধীন বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনির হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট তথ্যের প্রমাণ পাওয়ায় তাকে দলীয় পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হইল।

শুক্রবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোজাম্মেল হোসেন খাঁন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট তথ্য প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!