ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

জানুয়ারি ২৯, ২০২৫, ০৩:৪১ পিএম

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয় নজির হোসেন (৬৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বাসস্ট্যান্ডের  সন্নিকটে পল্লীবিদ্যুৎ অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত মাহেন্দ্র চালক আমিনুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নজির হোসেন রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিআসাম গ্রামের মৃত নেসাব উদ্দিনের ছেলে। তিনি কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।

আহত মাহেন্দ্র চালক আমিনুল ইসলাম রংপুর মাহিগঞ্জ বীরভদ্র বালাটারি গ্রামের সামাদ আলীর ছেলে।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, এ ব্যাপারে সড়ক ও পরিবহণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নিহত নজির হোসেনের সুরতহাল সম্পন্ন শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ইএইচ

Link copied!