ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম ব্যুরো:

ফেব্রুয়ারি ২, ২০২৫, ১০:৪৮ এএম

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানার নেভাল-২ এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ ছাত্রমঞ্চের সক্রিয় নেতা সাব্বিরের নেতৃত্ব নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় কর্মীরা মিছিলসহ সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছিল।

এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামিরা হলেন- সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২),  তন্ময় দাশ (২৩),  নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২) ও সোলেমান আহমেদ (২৫)।

বিআরইউ

Link copied!