ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সৌদি বাদশার উপহার পেলেন চাটখিলের ৫ শতাধিক পরিবার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৩:৩২ পিএম

সৌদি বাদশার উপহার পেলেন চাটখিলের ৫ শতাধিক পরিবার

সৌদি বাদশার পক্ষ থেকে খাদ্য উপহার পেলেন বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৫ শতাধিক পরিবার।

বাংলাদেশ জামায়াতে ইসলামি চাটখিল উপজেলা শাখার আমির অধ্যাপক মহি উদ্দিন হাছান রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, এসব খাদ্য উপহার সামগ্রী চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ করেন।

বিতরণ কাজে সহযোগিতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ইসলামি ছাত্রশিবিরের স্বেচ্ছাসেবী সদস্যরা।  

এ সময় উপস্থিত ছিলেন- চাটখিল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আখতার হোসেন, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. ছাইফউল্ল্যাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, চাটখিল পৌর সভার ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার জামাল উদ্দিন, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়ন সভাপতি মুরাদ হোসেন রনি, ছাত্রনেতা আরিফুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!