ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দাকোপে তারুণ্যের উৎসব পালনে সভা

দাকোপ (খুলনা) প্রতিনিধি

দাকোপ (খুলনা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০২:৫৫ পিএম

দাকোপে তারুণ্যের উৎসব পালনে সভা

খুলনার দাকোপে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে উপকারভোগী তরুণ-তরুণীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তর এ সভার আয়োজন করে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সের হলরুমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের জাহাঙ্গীর।

বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচএ) ডা. সুদীপ বালা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজেদ হোসেন সরদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুবায়েত আল আজাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী কর্মকর্তা আব্দুলাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান সাব্বির আহম্মেদ শেখ, সহকারী সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, সাংবাদিক আজগর হোসেন ছাব্বির। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ গাজি প্রমুখ।

ইএইচ

Link copied!