ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বোয়ালমারীতে কলেজের অভিভাবক কমিটির নির্বাচন নিয়ে মতবিনিময়

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৫:০২ পিএম

বোয়ালমারীতে কলেজের অভিভাবক কমিটির নির্বাচন নিয়ে মতবিনিময়

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে অভিভাবক এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার হাসপাতাল রোডে শামসুদ্দিন মিয়া ঝুনুর নিজস্ব বাসভবনে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বোয়ালমারী উপজেলার বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম কামাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ড. আব্দুর ছবুর শেখ, বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মিনাজুর রহমান লিপন সাবেক, কাউন্সিলর শেখ আতিকুল আলী, কাউন্সিলর আজিজুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ প্রমুখ।

এ নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী ফরিদপুর-১ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাছিররুল ইসলামের একটি গ্রুপ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ২৭ ফেব্রুয়ারি এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাংবাদিক খান মুস্তাফিজুর রহমান সুমন।

অভিভাবক কমিটির, মফিজুর কাদের খান মিল্টন, শেখ আতিকুল আলী ও এসএম শহিদুল ইসলামকে নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!