ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু

টিটন কুমার ঘোষ, টঙ্গী (গাজীপুর)

টিটন কুমার ঘোষ, টঙ্গী (গাজীপুর)

ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৬:০৫ পিএম

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু

৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরেও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে দুই মুসল্লি মৃত্যু হয়েছে।

মারা যাওয়া মুসল্লি বগুড়া জেলার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর পণ্ডিতের ছেলে নাজমুল হোসেন (৭৫)।

এর আগে মারা যান খুলনা জেলা সদরের লবণচড়া থানার বাঙালগলি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে দিদার তরফদার (৫৫)।

শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নাজমুল হোসেন মারা যান।

জানা যায়, বিশ্ব ইজতেমার ৭২নং খিত্তায় অবস্থানকারী মুসল্লি নাজমুল হোসেন শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার নিজামুদ্দিন মারকাজের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম আমার সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন।

ইএইচ

Link copied!