ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৮ জনের পদত্যাগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৪:০১ পিএম

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৮ জনের পদত্যাগ

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি থেকে ২৮ জন সদস্য পদত্যাগ করেছেন এবং কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি ভেঙে পুনর্গঠনের আল্টিমেটাম দিয়েছেন।

সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ এ ঘোষণা দেন।

এ সময় বক্তব্য দেন- যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম আসাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ।

তারা জানান, ‘বহিরাগত কাউকেই আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক বা মুখপাত্র পদে রাখা যাবে না। নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসাইন নোয়াখালীর বাসিন্দা। তাকে ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নতুন কমিটি দিতে হবে। তা না হলে স্থানীয় ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে।’

নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসেন জানান, পদত্যাগকারীদের বিষয়ে আপাতত কোনো মন্তব্য নেই। পরে গণমাধ্যমে এ নিয়ে বিবৃতি দেওয়া হবে।

প্রসঙ্গত, রোববার রাতে ৬ মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৩৭ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল।

কমিটিতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. শাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব, রোকেয়া এন. ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদকে মুখ্য সংগঠক এবং ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. বায়েজিদ হোসাইনকে মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়।

ইএইচ

Link copied!