ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোনারগাঁয়ে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

পনির ভূঁইয়া, সোনারগাঁ

পনির ভূঁইয়া, সোনারগাঁ

ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৭:৩১ পিএম

সোনারগাঁয়ে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে নিখোঁজের একদিন পর মাদরাসাছাত্র ইব্রাহিম মিয়ার (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে নিহতের বাড়ির পাশের লিচু বাগান থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত ইব্রাহিম মিয়া সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে। সে শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শুক্রবার রাতে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিহতের বাবা মহব্বত আলী জানান, শুক্রবার বিকেলে তার ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। শনিবার সকালে বাড়ির পাশের লিচু বাগানে তার লাশ পাওয়া যায়। তিনি দাবি করেন, তার ছেলের হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

সোনারগাঁ থানার ওসি এম এ বারী জানান, এ হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।

ইএইচ

Link copied!