ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বোয়ালমারীতে জব্দকৃত খেজুর মাটিতে পুঁতে ধ্বংস

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৩:১৭ পিএম

বোয়ালমারীতে জব্দকৃত খেজুর মাটিতে পুঁতে ধ্বংস

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মেয়াদ উত্তীর্ণ ৯০ কেজি জব্দকৃত খেজুর মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় সহকারী কমিশনারের কার্যালয়ের সামনে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল জব্দকৃত খেজুর মাটিতে পুঁতে ধ্বংস করেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বোয়ালমারী চৌরাস্তায় ফল ব্যবসায়ী মফিজুর রহমানের দোকানে অভিযান চালিয়ে ৯০ কেজি মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্দ করেন।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল এবং সেনাবাহিনীর ক্যাপ্টেন আজমাইন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল বলেন, "সোমবার সকালে মেয়াদ উত্তীর্ণ জব্দকৃত খেজুর মাটিতে পুতে ধ্বংস করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।"

ইএইচ

Link copied!