ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আখাউড়ায় অতিরিক্ত মূল্যে লেবু বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

মো. সাইফুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

মো. সাইফুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

মার্চ ৩, ২০২৫, ০৫:৪২ পিএম

আখাউড়ায় অতিরিক্ত মূল্যে লেবু বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র মাহে রমজান মাসে লেবুর দাম আকাশ ছোঁয়া। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনশীল রাখতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

এসময় অতিরিক্ত দামে লেবু বিক্রি করায় ৫ কাঁচামাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।তারা কেউ ক্রয় রশিদ দেখাতে পারেননি।

সোমবার (৩ মার্চ) দুপুরে পৌরশহরের বড় বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন এই অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, পৌর শহরের বড় বাজারে দ্রব্যমূল্য সহনশীল রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় এবং ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এই সময় ০৫ জন ব্যবসায়ীকে ১১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তারা কেউ ক্রয় রশিদ দেখাতে পারেননি।

আরএস

Link copied!