ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বোয়ালমারীতে দুই মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

মার্চ ৬, ২০২৫, ০৮:৩৪ পিএম

বোয়ালমারীতে দুই মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাটি কাটার অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল।

বৃহস্পতিবার দুপুরে এ আদালত পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের রামদিয়া গ্রামে ও দাদপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এস্কেভেটর দিয়ে মাটি কাটছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইমদাদ কাজী (৪০) ও আশিক মন্ডলকে (২৩) যথাক্রমে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেন। ২০১০ এর ৪ ধারা ও ২০২৩ সালের ১৩ ধারায় এ জরিমানা করা হয়।

ইমদাদ কাজী সাতৈর ইউনিয়নের মজুরদিয়া গ্রামের কাজী আব্দুল মান্নানের ছেলে ও আশিক মন্ডল ফরিদপুর সদরের শাহিদ মন্ডলের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল বলেন, মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!