ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শ্রীপুরের সেই আছিয়ার বাড়িতে সরকারের ঈদ উপহার প্রদান

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

মার্চ ২৯, ২০২৫, ০৫:০৯ পিএম

শ্রীপুরের সেই আছিয়ার বাড়িতে সরকারের ঈদ উপহার প্রদান

মাগুরার শ্রীপুরের বহুল আলোচিত সেই আছিয়ার বাড়িতে সরকারের পক্ষে ঈদ শুভেচ্ছা উপহার পৌঁছে দিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। 

শনিবার (২৯ মার্চ) দুপুর ১ টায় তিনি মাগুরা থেকে সরাসরি আছিয়ার নিজ বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া মাঠ পাড়া গ্রামে উপস্থিত হন। সেখানে তিনি আছিয়ার মা আয়েশা বেগমের হাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী, কাপড়-চোপরসহ নানাবিধ ঈদ উপকরণ তুলে দেন। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুবুল হক, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু ও আছিয়ার বড় বোন হামিদা খাতুন উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, শিশুটির দুর্ঘটনার সংবাদ শোনার পর থেকেই জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর পরিবারটির পাশে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে এবং সহযোগিতা করেছে।

বিআরইউ

Link copied!