ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৫, ০৭:৪৮ পিএম

বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ধর্মহাটি গ্রামে রিয়া খাতুন (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

রোববার দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসে। রিয়া খাতুন ধর্মহাটি গ্রামের মাহফুজুর রহমানের স্ত্রী।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, রিয়ার স্বামী মাহফুজুর রহমান নারায়ণগঞ্জ জেলার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ছয় মাস আগে স্ত্রী রিয়াকে নিয়ে নারায়ণগঞ্জে বসবাস শুরু করেন তিনি। ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে আসেন।

তবে ছুটি শেষে মাহফুজুর স্ত্রীকে গ্রামের বাড়িতে রেখে একাই নারায়ণগঞ্জে ফিরে যেতে চান। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি ও মনোমালিন্য হয়। এ ঘটনার জেরে রিয়া খাতুন দুপুরে নিজ ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দেন।

স্বামী মাহফুজুর ঘরে ঢুকে রিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহ নামিয়ে আনেন।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, “স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ থানায় আনা হয়েছে এবং সোমবার ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে সুরতহালে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”

ইএইচ

Link copied!