ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাতের দোকান উচ্ছেদ

সোনারগাঁ প্রতিনিধি

সোনারগাঁ প্রতিনিধি

মে ১৫, ২০২৫, ০৬:০৩ পিএম

সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাতের দোকান উচ্ছেদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়, বিভিন্ন মিষ্টির দোকান, ওষুধের ফার্মেসিসহ প্রায় এক হাজার অবৈধ স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর মোর্শেদ ও সেগুফতা মেহনাজ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান এবং কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

ইএইচ

Link copied!