ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালুখালীতে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় বাবার মৃত্যু

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

মে ৩০, ২০২৫, ০৫:৫২ পিএম

কালুখালীতে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় বাবার মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে দ্রুতগতির একটি ট্রাকের চাপায় বারেক মন্ডল (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের তোরাপ মন্ডলের ছেলে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চাঁদপুর ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক বারেক মন্ডলের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের মেয়ে মোছা. স্মৃতি বেগম জানান, “আজ সকালে বাবা মোটরসাইকেলে করে আমার শ্বশুরবাড়িতে আসেন। খাওয়া-দাওয়ার পর দুপুরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে হাসপাতালে এসে বাবার মরদেহ দেখতে পাই।”

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরুল ইসলাম বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, “খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

ইএইচ

Link copied!