ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আসামি ধরতে গিয়ে প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

জুন ১৪, ২০২৫, ০২:৫৪ পিএম

আসামি ধরতে গিয়ে প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের বোয়ালমারীতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশের উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন (২৭) নিহত হয়েছেন।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার সোতাসী ব্রিজ সংলগ্ন মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত বোরহান উদ্দিন যশোর জেলার অভয়নগর থানার পায়ড়া গ্রামের কোবাদ আলীর ছেলে। তিনি গত এক বছর ধরে মাগুরার মহম্মদপুর থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এসআই বোরহান উদ্দিন থানার একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে মোটরসাইকেলে করে বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সোতাসী ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

মহম্মদপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোসাম্মত বুলবুলি খাতুন বলেন, এসআই বোরহান থানার নির্দেশে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে বোয়ালমারীতে যাচ্ছিলেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন, “সম্ভবত তার মাথায় হেলমেট ছিল না। মাথার পেছনে গুরুতর আঘাত পেয়ে মস্তিষ্ক বের হয়ে আসে। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, “এসআই বোরহানের মৃত্যুর খবর পেয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।”

এদিকে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান জানান, “তিনি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। মহম্মদপুর থানায় বিষয়টি জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

ইএইচ

Link copied!