ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার প্রতিনিধি:

জুন ১৫, ২০২৫, ০৪:৫৩ পিএম

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নৃপেন্দ্র মালাকার (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) রাতে কৌলা রেলক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নৃপেন্দ্র মালাকার কুলাউড়া উপজেলার কৌলা গ্রামের বাসিন্দা।

কুলাউড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার রোমান আহমদ জানান, রাতে ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভোরে স্থানীয় বাসিন্দারা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। এটি দুর্ঘটনা, আত্মহত্যা না অন্য কিছু—তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

বিআরইউ

Link copied!