ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চকরিয়ায় সড়কে গাছ ফেলে ছিনতাই, আটক ১

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

জুন ১৫, ২০২৫, ০৬:২২ পিএম

চকরিয়ায় সড়কে গাছ ফেলে ছিনতাই, আটক ১

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ফরেস্ট অফিসের পাশে চকরিয়া-লামা-আলীকদম সড়কে গাছ ফেলে একাধিক যানবাহনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

রোববার ভোরে এ ঘটনায় একটি লাশবাহী অ্যাম্বুলেন্সসহ যাত্রীবাহী ও পণ্যবাহী বেশ কয়েকটি গাড়ির যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও মালপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। 

এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে আরফাত রহমান (২৮) নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয়রা জানান, বান্দরবানের আলীকদমে নিহত দুই পর্যটকের মরদেহ ঢাকায় নেওয়ার জন্য স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে চকরিয়া হয়ে ফিরছিলেন। ভোরে ফাঁসিয়াখালী সেতুর পাশে ৬-৭ জনের একটি দল সড়কে গাছ ফেলে গাড়ির গতি রোধ করে। এরপর লাশবাহী অ্যাম্বুলেন্সসহ কয়েকটি গাড়িতে ছিনতাই চালানো হয়। তারা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ও মালামাল ছিনিয়ে নেয়।

ছিনতাইয়ের সময় বন বিভাগের সদস্যরা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তল্লাশি চালিয়ে বনের ভেতর থেকে আরফাত রহমানকে আটক করে। তার দেওয়া তথ্যে একটি মোবাইল ফোনসহ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাটি ডাকাতি নয়, এটি ছিনতাই। এ ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছিনতাইকৃত মালামাল উদ্ধার এবং পলাতক ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!