ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উত্তরবঙ্গের তিস্তা তীরবর্তী জেলার উন্নয়নে গুরুত্ব দেয়া হবে: আসিফ মাহমুদ

সাজু মিয়া, কালীগঞ্জ (লালমনিরহাট)

সাজু মিয়া, কালীগঞ্জ (লালমনিরহাট)

জুন ১৯, ২০২৫, ০৬:০৩ পিএম

উত্তরবঙ্গের তিস্তা তীরবর্তী জেলার উন্নয়নে গুরুত্ব দেয়া হবে: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেছেন, “উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিস্তা তীরবর্তী পাঁচটি জেলার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আবাসন প্রকল্প গ্রহণ করা হবে।”

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কালীগঞ্জ উপজেলা পরিষদের হলরুম 'কৃষ্ণচূড়া'-তে সারাদেশে ৪৪টি উপজেলা পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “উত্তরবঙ্গের কিছু জেলায় এখনও জাতীয় গড়ের চেয়ে শিক্ষার হার কম। কৃষিনির্ভর এসব এলাকার কৃষকরা দূরত্বের কারণে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান না। তাই গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার কান্তি রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল হাসান এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ নেওয়াজসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ইএইচ

Link copied!