ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হামলা ও গুলিবর্ষণের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

জুন ১৯, ২০২৫, ০৬:৩৯ পিএম

হামলা ও গুলিবর্ষণের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

নরসিংদীর পলাশে ছাত্রদলের মিছিলে হামলা ও গুলিবর্ষণের মামলায় জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুর কবির জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফজলুর কবির জুয়েল পলাশ বাজার এলাকার ফজর আলী মাস্টারের ছেলে।

জানা গেছে, গত ১৫ জুন সন্ধ্যার দিকে ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসস্ট্যান্ড মোড়ে পলাশ উপজেলা ছাত্রদল ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুর কবির জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছাত্রদল কর্মী ইসমাঈল ও পথচারী সোহেল মিয়া গুলিবিদ্ধ হন। এছাড়া পুলিশসহ কয়েকজন গুরুতর আহত হন।

ঘটনাটির পর রোববার রাতে ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সিয়াম মিয়া বাদী হয়ে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুর কবির জুয়েলকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করে পলাশ থানায় মামলা দায়ের করেন। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ছাত্রদল ও বিএনপি নেতা জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। ছাত্রদলের মামলায় অভিযুক্ত জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।

ইএইচ

Link copied!