ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাগেরহাটে আমের ক্যারেট থেকে কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

জুলাই ১৩, ২০২৫, ০৪:০৯ পিএম

বাগেরহাটে আমের ক্যারেট থেকে কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

বাগেরহাটে ২০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ কালাম হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।

রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ‘সাতক্ষীরা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসের বক্সের ভেতরে রাখা কালো রঙের একটি আমের ক্যারেটের ভিতর থেকে ২০ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বহনের দায়ে কালাম হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত কালাম হোসেন সাতক্ষীরা জেলার নাথুয়া থানার নাথুয়ার ডাঙ্গা গ্রামের আব্দুল গফুরের ছেলে।

আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

ইএইচ

Link copied!