ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেড়ামারায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ভেড়ামারা প্রতিনিধি

ভেড়ামারা প্রতিনিধি

আগস্ট ১২, ২০২৫, ০৮:০৫ পিএম

ভেড়ামারায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শামীম হোসেন (২৩) ও বিপুল (২৮)।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়ার গ্রামের গোপীনাথপুর মাঠে জমিতে পানি দেওয়ার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। 

এ সময় বজ্রপাতে মজ্জেল হোসেনের ছেলে শামীম হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই সময়ে জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া গ্রামে আব্দুল বারির ছেলে বিপুল পান বরজে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

দুই তরুণ কৃষকের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ইএইচ

Link copied!