ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কিশোরগঞ্জে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়হান জামান, কিশোরগঞ্জ

রায়হান জামান, কিশোরগঞ্জ

আগস্ট ২২, ২০২৫, ০৩:৪৪ পিএম

কিশোরগঞ্জে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে নাহিদ খান অভি (৩৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনা বৃহস্পতিবার রাত ১০টার দিকে গৌরাঙ্গ বাজার স্টেশন রোডে অবস্থিত হোটেল গোল্ডেন পার্ক-এর ৩য় তলার ৩০৪ নম্বর কক্ষে ঘটে। 

পুলিশ জানিয়েছে, মরদেহটি গলায় ফাঁস দেওয়া অবস্থায় এবং দু’হাত গামছা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

নিহত নাহিদ খান অভি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের আ. হক খানের ছেলে।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, নাহিদ খান অভি গত ১৯ আগস্ট থেকে হোটেলটিতে থাকছিলেন। বৃহস্পতিবার রাতে দীর্ঘ সময় কক্ষে কোনো সাড়া না পেয়ে হোটেল কর্মচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মানুন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে যেহেতু মরদেহে দু’হাত বাঁধা ছিল, তাই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ইএইচ

Link copied!