ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভুয়া গোয়েন্দা সদস্যর পরিচয়, প্রতারক শাওন গ্রেফতা

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

আগস্ট ২৩, ২০২৫, ০৫:৩২ পিএম

ভুয়া গোয়েন্দা সদস্যর পরিচয়, প্রতারক শাওন গ্রেফতা

বরিশাল কারাগারে থাকা ছাত্রলীগ সদস্যর সাথে দেখা করতে গিয়ে ভুয়া এনএসআই ও ডিজিএফআই পরিচয় দানকারী সেই প্রতারক মেহেদী হাসান শাওনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। 

শনিবার বেলা ১২ টায় বরিশাল জেলা খানা গেট থেকে প্রতারক শাওনকে গ্রেফতার করা হয়। সেসময় তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বরিশাল কারাগারের সদস্যরা প্রতারক মেহেদী হাসান শাওনকে আটক করে থানায় খবর দিলে আমরা তাকে গ্রেফতার করি। 

বরিশাল জেলখানার সিনিয়র জেল সুপার মঞ্জুর হোসেন বলেন, মেহেদী হাসান শাওন নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে  জেলখানায় থাকা এক ছাত্রলীগ সদস্যর সাথে দেখা করতে এসেছিলেন। তার কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় আমরা এনএসআই কর্মকর্তাদের সাথে যোগাযোগ করি। তারা নিশ্চিত করেছেন যে মেহেদী হাসান শাওন নামের তাদের কোনো সদস্য নেই। এরপর বুঝতে পারি শাওন প্রতারক।

সে সময় শাওনকে আটকে রেখে কোতোয়ালি মডেল থানায় খবর দিলে পুলিশ সদস্যরা গ্রেফতার করে থানায় নিয়ে যায়। 

শাওন বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের মোল্লার দোকান এলাকার ফিরোজ আলমের ছেলে। প্রতারক মেহেদী হাসান শাওন, গত একবছর যাবত বরিশাল নগরীতে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দাপিয়ে বেড়িয়েছে। 

বিভিন্ন অফিসে ভুয়া পরিচয়ে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। শাওন গ্রেফতার হওয়ার পরপরই নগরের একাধিক বাসিন্দা জানায়, শাওন নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়েও হাতিয়ে নিয়েছেন অর্থ।

জেএইচআর

Link copied!