ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মূল্যস্ফীতি আবার ঊর্ধ্বমুখী: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

আগস্ট ২৯, ২০২৫, ০৮:৩৬ পিএম

মূল্যস্ফীতি আবার ঊর্ধ্বমুখী: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

শ্বেতপত্র কমিটির আহ্বায়ক ও সম্মানিত ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের শুরু থেকেই জটিল অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। বর্তমান পরিস্থিতি উত্তাধিকার সূত্রে এসেছে। শ্বেতপত্রের মাধ্যমে আমরা এই চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। বর্তমানে যে মূল্যস্ফীতি কিছুটা কমেছিল, তা আবার ঊর্ধ্বমুখী হচ্ছে। দেশে চাল, তেল, সবজি ইত্যাদির দাম বৃদ্ধি পেয়েছে। যদি এটি অব্যাহত থাকে এবং মজুরি ও বেতনের সঙ্গে সামঞ্জস্য না থাকে, তাহলে দারিদ্র্য ও বৈষম্য বাড়ছে, এবং এর সঙ্গে পুষ্টিহীনতাও যুক্ত হচ্ছে। 

বলেন, অর্থনৈতিক অবস্থা যদি আরও জটিল হয়, তাহলে নির্বাচন ও রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। বর্তমানে সবাই নির্বাচন, সংবিধান ও সনদ নিয়ে ব্যস্ত থাকায় বিনিয়োগ, কর্মসংস্থান ও মজুরির বিষয়গুলো পর্যাপ্ত মনোযোগ পাচ্ছে না। এদিকে আমরা এই দিকে দৃষ্টি আকর্ষণ করছি।”

শুক্রবার বিকালে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা রিসোর্টে ইউনিটি অ্যাসোসিয়েশনের আয়োজনে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ভট্টাচার্য আরও বলেন, “বাংলাদেশকে উন্নয়নের পরবর্তী পর্যায়ে নিতে হলে মানসম্মত শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সময়ে শিক্ষার্থীরা পাস করেছে, কিন্তু গুণগত মানে কিছুটা ঘাটতি ছিল। এবার মাধ্যমিক পরীক্ষার মাধ্যমে সেই ফাঁক ধরা পড়েছে। শিক্ষার্থীরা পাস করলেও যোগ্যতার মান অনুযায়ী ভর্তি হতে পারছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষকদের যোগ্যতার ঘাটতি, যাদের নিয়োগে বিভিন্ন সমস্যা ছিল। এবার বাজেটে স্কুলে একবেলা পুষ্টিকর খাদ্য দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা জাতীয়ভাবে প্রসারিত করতে হবে। এতে প্রতিটি স্কুলে শিক্ষার্থীরা স্বাস্থ্যকর খাবার পাবে।”

সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি সুজন মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব এস.এম. জাহাঙ্গীর হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, কালিহাতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর ও লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম।

ইএইচ

Link copied!