ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মহেশপুরে ভায়াগ্রাসহ ৮ বাংলাদেশি আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২৫, ০৫:৩২ পিএম

মহেশপুরে ভায়াগ্রাসহ ৮ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, ভায়াগ্রা ট্যাবলেট ও অবৈধভাবে সীমান্ত পারপারের সময় ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) বিভিন্ন স্থানে এসব অভিযান চালায়।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,শনিবার ভোরে মাটিলা সীমান্তের লেবুতলা গ্রাম থেকে ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪৯২ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। একই দিন সকাল পৌনে আটটার দিকে মাধবখালী সীমান্ত থেকে উদ্ধার করা হয় আরও ২৪ বোতল ফেন্সিডিল।

এর আগে শুক্রবার নতুনপাড়া সীমান্তে দুটি পৃথক অভিযানে ৩১৯ ও ১৩২ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।অন্যথায় শনিবার ভোর সাড়ে সাতটার দিকে শ্রীনাথপুর সীমান্ত থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ৮ জনকে আটক করে বিজিবি। তাদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও মানবপাচার রোধে বিজিবির কড়া নজরদারি অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!