ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ময়মনসিংহে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, দুইজনকে অর্থদণ্ড

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আগস্ট ৩০, ২০২৫, ১১:০৩ পিএম

ময়মনসিংহে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, দুইজনকে অর্থদণ্ড

ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ভেকিবিল এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণে ব্যবহৃত জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে মৎস্য সুরক্ষা আইন, ১৯৫০-এর ধারা ৩ ও ৫ অনুযায়ী দুইজনকে ১ হাজার টাকা করে, মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে আরও উপস্থিত ছিলেন আল-ইমরান শাহিন, নাজির কাম ক্যাশিয়ার, মো. বদরুজ্জামান (প্রসেস সার্ভার), সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা বৃন্দ।

সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা বলেন, “মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ইএইচ

Link copied!