গোপালগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৫, ০১:২০ পিএম
গোপালগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় শহরের বড়বাজারে পৌর মার্কেটস্থ জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট এম এ খায়ের, ডা. কে এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম প্রমুখ।
দিবসটি উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়।
জেএইচআর