ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দীঘিনালায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে অনুদানের চেক বিতরণ

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৪:৩২ পিএম

দীঘিনালায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে অনুদানের চেক বিতরণ

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় রেংকার্য্যা উচ্চ বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে পিবিজিএসআই স্কীমের আওতায় অনুদান প্রাপ্ত অর্থের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। স্বাগত বক্তব্য রাখেন রেংকার্য্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনমিত্র চাকমা।

বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. সোহেল রানা, রেংকার্য্যা উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি টিটন চাকমা, উত্তর রেংকার্য্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা আলো চাকমা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শাহজামাল এবং সাংবাদিক মো. সোহানুর রহমান।

আলোচনা সভায় সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন ২০ জন শিক্ষার্থীকে প্রতি জনকে ৫ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুদান প্রাপ্ত শিক্ষার্থী অর্ণব চাকমা ও উত্তরা চাকমা বলেন, "আমরা আগে কোনো শিক্ষার জন্য অনুদান পাইনি। এই শিক্ষা অনুদান আমাদের পড়ালেখায় অনেক সাহায্য করবে। আমরা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।"

ইএইচ

Link copied!