ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মির্জাগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৮:৫৯ পিএম

মির্জাগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল হালিমের সভাপতিত্বে ও সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা মো. তাওহীদ ইসলাম এর উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সাহাবুদ্দিন নান্নু।

ফাইনালে পূর্ব সুবিদখালী নিউ রক্সি একাদশ ৩-১ গোলে কলাপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মো. জুয়েল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. গোলাম ফারুক মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ মুন্সী, মির্জাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাসির হাওলাদার এবং মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইএইচ

Link copied!