ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোলায় মাওলানা আমিনুল হক নোমানী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও শোক র‌্যালি

এম এম রহমান, ভোলা

এম এম রহমান, ভোলা

সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৬:৩৩ পিএম

ভোলায় মাওলানা আমিনুল হক নোমানী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও শোক র‌্যালি

ভোলায় দারুল হাদিস কামিল মাদ্রাসার মোহাদ্দিস, সদর উপজেলা মসজিদের খতিব এবং ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা মো. আমিনুল হক নোমানীকে নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় ভোলা কালীনাথ রায়ের বাজার হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং পরে র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাঈম, ভোলা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, পৌর আমির মাওলানা জামাল উদ্দিন, ইসলামী আন্দোলনের ভোলা জেলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, জেলা হেফাজত ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজাদী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাকছুদুর রহমান, জেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা মীর বেলায়েত হোসেন, জেলা শিক্ষক সমিতির সেক্রেটারি হাসান মিজানুর রহমান মিঠু এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা জানান, হত্যার ৪৮ ঘণ্টা পেরিয়েও হত্যাকারীদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা প্রশাসনের ব্যর্থতা উল্লেখ করে সদর থানা ওসি হাছনাইন পারভেজ, পুলিশ সুপার শরিফুল হক এবং জেলা প্রশাসক আজাদ জাহানের অপসারণের দাবি জানান। 

এছাড়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বক্তারা জানান, যদি দাবি পূরণ না হয়, ভোলার তৌহিদী জনতা ভবিষ্যতে কঠোর কর্মসূচি গ্রহণ করবে। এছাড়া হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে আগামী ১৩ সেপ্টেম্বর ভোলা সরকারি স্কুল মাঠে বৃহত্তর সমাবেশের আয়োজন করার ঘোষণা দেওয়া হয়েছে।

সমাবেশ শেষে কালীনাথ রায়ের বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ ও শোক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।

ইএইচ

Link copied!