ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেড়ামারায় পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: আটক ২

হেলাল মজুমদার, ভেড়ামারা

হেলাল মজুমদার, ভেড়ামারা

সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৭:২১ পিএম

ভেড়ামারায় পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: আটক ২

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে কালাম প্রামানিক (৪৯) ও হাফিজুর রহমানকে (২০) ভ্রাম্যমাণ আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

সোমবার দুপুর ২টায় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন তাদের আটক করে। 

অভিযোগ অনুযায়ী, নদী থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলন করা হচ্ছিল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসাইন, ভেড়ামারা থানা পুলিশ ও আনসার সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, “নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। আমরা নিয়মিত তদারকি করছি এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানিয়েছেন, অনুমতি ছাড়া বালু উত্তোলন নদীর প্রাকৃতিক ভারসাম্য ও আশপাশের জমি ও পরিবেশের ক্ষতি করছিল। উপজেলা প্রশাসনের পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত নজরদারি চালানোর দাবি জানিয়েছেন।

ইএইচ

Link copied!