ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাঘাইছড়িতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৪:৪৭ পিএম

বাঘাইছড়িতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম

রাঙামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ পুলিশ, বাঘাইছড়ি থানার উদ্যোগে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিষেবা বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির। 

প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহামুদুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাঁজা।

এছাড়া গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, নারী নেত্রী, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও ভিক্টিম সাপোর্ট সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি শুধু কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধ নয়, বরং গোটা সমাজ ও জাতির অগ্রগতির অন্তরায়। নারী, শিশু বা পুরুষ—যে কেউ এর শিকার হতে পারে, তবে বিশেষ করে নারী ও কন্যাশিশুরা প্রায়ই ভুক্তভোগী হয়।

তারা আরও বলেন, সহিংসতা প্রতিরোধে সবচেয়ে বড় শক্তি হলো সচেতনতা। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সমাজে যদি পারস্পরিক সম্মান, ভালোবাসা ও সহযোগিতা প্রতিষ্ঠিত হয়, তবে এ সহিংসতা অনেকাংশে কমে যাবে। একই সঙ্গে যারা ইতিমধ্যে সহিংসতার শিকার হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো, মানসিক সহায়তা, আইনি সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করা সবার দায়িত্ব।

বক্তারা জোর দিয়ে বলেন, এই লক্ষ্য অর্জনে সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একসাথে কাজ করতে হবে।

ইএইচ

Link copied!